মসজিদের জন্য এসি কিনে ফ্রিতে মিললো আরেকটি

৯ জুলাই, ২০২০ ১৭:৫৯  
সারাদেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৭। এর আওতায় নারায়ণগঞ্জের ‘রোস্তমপুর জামে মসজিদ’-এর জন্য ওয়ালটন এয়ার কন্ডিশনার কিনে আরেকটি এসি সম্পূর্ণ ফ্রি মিলেছে। আর এতে আনন্দিত মসজিদে আসা মুসল্লিরা। জানা গেছে, মসজিদ কমিটির সেক্রেটারি এবং কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জামাল উদ্দীন গত ২১ জুন ওয়ালটনের ‘বন্দর ইলেকট্রনিক্স’ থেকে ৫৬ হাজার ৯০০ টাকা করে মোট ১ লাখ ১৩ হাজার ৮০০ টাকা দিয়ে ২ টনের দুটি এসি কেনেন। এরপর ডিজিটাল রেজিস্ট্রেশন করলে ১ টনের আরেকটি এসি ফ্রি পান। রবিবার (৫ জুলাই) জামাল উদ্দীনের হাতে ফ্রি পাওয়া এসিটি হস্তান্তর করা হয়। সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সদস্য আনিছ মিয়া, ‘বন্দর ইলেকট্রনিক্স’-এর স্বত্ত্বাধিকারী শামিম ভূঁইয়া এবং ওয়ালটনের এরিয়া ম্যানেজার মেহেদী হাসান প্রমুখ। ওয়ালটন কর্মকর্তারা জানান, দেশে নিজস্ব কারখানায় উচ্চমান বজায় রেখে এসি তৈরি করছে ওয়ালটন। এসির মান উন্নয়নে ওয়ালটনের রয়েছে দক্ষ ও মেধাবী আরঅ্যান্ডডি (গবেষণা ও উন্নয়ন) টিম। তাদের প্রচেষ্টায় ওয়ালটন এসিতে যুক্ত হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার। এরই ধারাবাহিকতায় ওয়ালটন এসিতে সংযুক্ত হয়েছে ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তি। বুয়েটে সম্প্রতি এক পরীক্ষায় দেখা গেছে, ওয়ালটন এসিতে বিদ্যুৎ খরচ খুবই কম। ঘণ্টায় মাত্র ৩.৭৪ টাকা। এর অর্থ ওয়ালটন ইনভার্টার এসি ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎসাশ্রয়ী।